বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কলাপাড়ায় কার্ডধারীরা পাচ্ছেনা জেলে চাল।

জুলহাস মোল্লা, কলাপাড়া প্রতিনিধি   |   শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট  

কলাপাড়ায় কার্ডধারীরা পাচ্ছেনা জেলে চাল।

 

কলাপাড়ায়র প্রকৃত জেলেরা পাচ্ছেনা চাল এমন অভিযোগ উঠেছে টিয়াখালী ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে।
জেলে কার্ড থাকলেও চাল পাচ্ছেনা টিয়াখালী ইউনিয়নের অধিকাংশ প্রকৃত জেলেরা এমন অভিযোগ করেছেন টিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জেলেরা।
বৃহস্পতিবার (১২ই অক্টোম্বর) তারা জেলে কার্ড নিয়ে স্বশরীলে উপস্থিত থেকে এমন অভিযোগ করেন।


জেলেদের অভিযোগ, মৎস্য আহরণকারী জেলেদের নামে বরাদ্দকৃত বিশেষ ২৫ কেজি ভিজিএফ’র চাল প্রকৃত অধিকাংশ জেলেকে না দিয়ে ,জেলে নয় এমন ব্যক্তিদেরকে দেয়া হচ্ছে।
টিয়াখালীর ইটাবাড়িয়া গ্রামের জেলে নজরুল আকন বলেন, আমি একজন কার্ডধারী প্রকৃত জেলে , বিগত ৫ বছর ধরে জেলে চাল পাচ্ছি হঠাৎ একবছর ধরে আমাকে জেলে চাল দেওয়া হচ্ছেনা অতচ দেখি যাদের জাল নেই, নৌকা নেই, মাছ ধরে না , মেম্বার চেয়ারম্যারদের পিছনে ঘুরো তারা চাল পাচ্ছে।
তিনি আরো বলেন, ইউপি সদস্য মোঃ মাসুম নিকট জেলে চালের সিলিপ চাইতে গেলে মেম্বার বলেন আমি পাঁচ নামের সিলিপ পেয়েছি বাকি সিলিপ চেয়ারম্যানের কাছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে জানান, পঁচিশ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও কিছু কিছু জেলেরা ১৫ থেকে ২০ কেজি করে চাল পেয়েছে।

এবিষয় টিয়াখালী ইউনিয়ন পরিষদের সচিবের সাথে একাধিকবার মুডোফোনে যোগাযোগ করিলে তিনি ফোনের কল রিসিভ করে নি।

কার্ডধারী জেলেরা জেলে কার্ড নিয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন নিকট চাল না পাওয়ার অভিযোগ দিলে তিনি জানান , শতভাগ জেলে পরিবারের জন্য চাল বরাদ্দ হয়েছে। অবশ্যই প্রকৃত কার্ডধারী জেলেরা চাল পাবে। তিনি জেলেদের চাল পাবার আশ্বাস দেন।

উল্লেখ্য, নদীতে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।নদীতে মাছ ধরা থেকে বিরত রাখতে জেলেদের প্রতি পরিবারকে ২৫ কেজি করে ভিজিএফ চাল দেয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com