বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অচাষকৃত উদ্ভিদ মেলা

আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি   |   রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট  

অচাষকৃত উদ্ভিদ মেলা

 

মানিকগঞ্জের ঘিওরে গ্রামীন নারীদের নিয়ে ব্যতিক্রমী “অচাষকৃত উদ্ভিদ প্রদর্শণী ও মেলা” অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী উপজেলার বানিয়াজুরী গ্রামে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।


খাওয়ারযোগ্য কিন্তু অচাষকৃত এমন ৪০ প্রকার উদ্ভিদ নিয়ে মেলায় হাজির হন শতাধিক গ্রামীণ নারী। অচাষকৃত উদ্ভিদ টিকিয়ে রাখতে ও গুণাগুণ সম্পর্কে মানুষকে অবহিত করার জন্যই এই মেলা বলে জানালেন আয়োজকরা।

এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত থাকে মেলাঙ্গন। বানিয়াজুরী গ্রামের কিষানি প্রবীণ কৃষাণী লক্ষী রানী দাসের (৮৫) সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়।

অচাষকৃত উদ্ভিদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে মেলার ধারণাপত্র পাঠ ও সঞ্চালনা করেন বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার। এসময় আরো বক্তব্য রাখেন, সমাজসেবক সৈয়দ আল আজাদ, কৃষি গবেষক শামায়েল হাসদা, দূর্গা রাজবংশী, আলো রাজবংশী, শিল্পী কর্মকার, টুলু কর্মকার প্রমুখ।

Facebook Comments Box

Posted ৬:৫১ অপরাহ্ণ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com